আজ , , ,

শরীয়তপুরে জুনিয়রের মাথা ফাটালেন সিনিয়র অফিসার

শরীয়তপুর সদরে পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ফরিদ উদ্দিন চেয়ার দিয়ে পিটিয়ে জুনিয়র অফিসারের মাথা ফাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিসে এ ঘটনা ঘটে। আহত জুনিয়র অফিসার ইলিয়াস খন্দকার (৩০) মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মনদি গ্রামের আলিফ খন্দকারের ছেলে।
আহত ইলিয়াস বলেন, সিনিয়র অফিসার ফরিদ উদ্দিনের নেতৃত্বে আমরা কয়েকজন মিটিং করছিলাম। ঋণ বিতরণের সময় ঋণ গ্রহিতার কাছ থেকে এক হাজার টাকা করে নিয়ে ফরিদ উদ্দিনকে দিতে বলেন। ঋণ গ্রহীতাদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে আমি অপারগতা প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে একটি চেয়ার দিয়ে আমার মাথায় আঘাত করেন। চেয়ারের আঘাতে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি সদর হাসপাতালের বেডে আছি।
আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদর উপজেলার অফিসার (সাধারণ) ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, ইলিয়াস ঠিকমতো মাঠে কাজ করে না। আমি তাকে ঠিকঠাক কাজ করতে বলি। টাকা আদায়ের বিষয়ে আমি তাকে কিছুই বলিনি। সে ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয়। পরে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আমি কারোর মাথায় আঘাত করিনি।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, আমি বিষয়টি শোনার পর পর হাসপাতালে ইলিয়াসকে দেখতে গিয়েছিলাম। ইলিয়াস আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar