আজ , , ,

ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এর বাস ভবনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম সামছুদ্দিন, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ ইসহাক মিয়া, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, সিড্যা ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আমীন, দারুল আমান ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন খান, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান (আনিস) শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিন উদ্দিন ঢালি, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ লিটন, যুবলীগ নেতা বিএম ছাত্তার, মোঃ ফেরদৌস ওয়াহিদ সরকার, শফিকুল ইসলাম শামিম, ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম সহ আওয়ামীলীগ অঙ্গ সহযোগীদের নেতৃবৃন্দ ।
নাহিম রাজ্জাক এমপি বলেন, প্রার্থীর নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনোরূপ স্বজনপ্রীতি ও লোভের বশবর্তী না হয়ে প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম পাঠাতে হবে।
‘আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্য সম্পর্কে নাহিম রাজ্জাক বলেন, ‘মীমাংসিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্য আত্মঘাতী প্রবনতা ছাড়া আর কিছুই নয়। নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনো পুরনো ধুসর পথে হাঁটছে। সময় ও স্রোেেতর মতো নির্বাচনও বসে থাকবে না। নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar