আজ , , ,

নির্বাচনের দাবীতে কেদারপুর ইউনিয়নবাসীর বিক্ষোভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না দীর্ঘ ১১ বছর। একারণে ক্ষুব্ধ ওই ইউনিয়নবাসী। তাই গতকাল রোববার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের ভোটাররা বিক্ষোভ সমাবেশ করেছেন।
এদিকে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুরে কেদারপুর ইউনিয়নে সরেজমিনে তদন্তে আসেন এই কমিটির সদস্য নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদ উজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ও নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান। তখন কেদারপুর ইউনিয়নের সাধারণ জনগণ তাদের কাছে যান। কেদারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এক সময় ক্ষুব্ধ হয়ে তাদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং তাদের ভোটাধিকার সহ সব ধরণের সুযোগ সুবিধা ফিরে পেতে অনুনয়-বিনয় করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, নদীর ভাঙ্গনে কেদারপুর ইউনিয়নের ২ টি ওয়ার্ডের কিছু অংশ বিলিন হয়ে যায়। সীমানা জটিলতায় দীর্ঘ প্রায় ১১ বছর যাবত ওই ইউনিয়নের নির্বাচন বন্ধ রয়েছে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আজ আমরা ওই এলাকায় সরেজমিনে তদন্ত গিয়েছিলাম। আমরা একটি তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী আবুল হোসেন দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার শিকারী, ইউপি সদস্য ও সাধারণ জন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটাররা জানান, গত ১১ বছর যাবত কেদারপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছেনা। দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন আগামী ১১ নভেম্বর। ধাপে ধাপে যে নির্বাচন হচ্ছে তার ভিতর যেন কেদারপুর ইউনিয়নের নির্বাচন হয়। তার জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র কাছে তারা দাবি জানান ইউনিয়নবাসী।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar