মা ইলিশ রক্ষা অভিযানের ২১তম দিনে ২৪ অক্টোবর (রোববার) জাজিরায় মা ইলিশ শিকারের দায়ে ৩৭ জেলেকে আটক করে। এর মধ্যে ৩৪ জনকে কারাদন্ড ও ৩ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা মৎস্য অফিসার সরদার গোলাম মোস্তফা জানান, গতকাল শনিবার বিকাল থেকে রোববার ২৪ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত জাজিরা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের যৌথ অভিযানে জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে মা ইলিশ শিকারের সময় ৩৭ জন জেলে আটক, এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে অটকদের মধ্যে ৩৪ জন জেলেকে ৭ দিন করে করে বিনাশ্রম কারাদন্ড ও ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। জব্দকৃত মা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ ও জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জাজিরা উপজেলা মৎস্য অফিসার সরদার গোলাম মোস্তফা জানান, জাজিরা থানা পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সহযোগিতায় আমরা শনিবার বিকাল ৫টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর, মাথাভাঙ্গা, নাক কাটার চর এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে ৩৭ জেলেকে আটক করি। পরে উপজেলা নির্বাহী অফিসার স্যারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩৪ জনকে ৭ দিন করে জেল ও বাকি ৩ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া বলেন, জাতীয় সম্পদ ইলিশ সম্পদ রক্ষার জন্য আইনের আওতায় সম্ভব সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পরেও জেলেরা নাদীতে নামলে তাদের কোন প্রকার ছাড় নয়।