আজ , , ,

শরীয়তপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার।
প্যারেড চলাকালীন কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্যারেড কমান্ডার ছিলেন শরীয়তপুর পুলিশ লাইন্সের আরআই মোঃ মোহাম্মদ মাহাবুবুর রহমান।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar