শরীয়তপুর জেলার সখিপুরে মমিন আলী মোল্লার বাজারের পাশে নসিমন থেকে পরে ইজিবাইকের ধাক্কায় নসিমনের এক যাত্রী নিহত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন নড়িয়া উপজেলার জপসা সিদু মাদবর কান্দি গ্রামের আমিন বেপারীর ছেলে সোলায়মান (১৮)।
ভেদরগঞ্জ থানা সূত্রে জানা যায়, সখিপুর থানার মমিন আলী মোল্লার বাজারের পাশের এলাকায় একটি নসিমন থেকে পরে ইজিবাইকের ধাক্কায় সোলাইমান ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহত সোলায়মানকে উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত ব্যক্তির সুরতহাল করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।