মহিষার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ও খান পরিবার ঐক্য পরিষদের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আন্তঃ ওয়ার্ড ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পম খান বাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল। খান পরিবার ঐক্য পরিষদের সভাপতি খান মোজাম্মেল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল করিম রাজা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান, পল্লী বিদ্যুৎ সমিতির ভেদরগঞ্জ সাব জোনাল অফিসের ডিজিএম মোঃ নাজমুর হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন খান পরিবার ঐক্য পরিষেদের সহ-সভাপতি ও শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান।
অনুষ্ঠানে মহিষার ইউনিয়নের ১ শহীদ মুক্তিযোদ্ধাসহ ১০ মুক্তিযোদ্ধা কে সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়া ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। (সিনিয়র গ্রুপে) ফাইনাল খেলায় ইরেভেন স্টার ক্লাব ০-২ গোলে নাইন স্টার এফসি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আর (জুনিয়র গ্রুপে) বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ০-১ গোলে ৯ নং ওয়ার্ড কিশোর ক্লাবকে হারায়।