মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ এর ২০তম দিনে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার স্টেশন বাজার ঘাট এলাকার পদ্মা নদী থেকে ২০ জন জেলে আটক, ১০ কেজি ইলিশ মা ইলিম ও ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। জব্দ করা ইলিশ মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৮ জনকে ১০ দিন করে কারাদন্ড ও ১২ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ২২ অক্টোবর শুক্রবার রাত ৮টা থেকে ২৩ অক্টোবর শনিবার সকাল ১০টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নির্দেশে সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার এর সহযোগিতায় উপজেলা মৎস্য অফিস ও সখিপুর থানা পুলিশ যৌথ ভাবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০ জেলেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ৮ জনকে কারাদন্ড ও বাকী ১২ জনকে অর্থদন্ড প্রদান করেছে।