হুমকি ও ব্যক্তিগত আক্রমণ করে অকথ্য ভাষায় লেখা দুইটি বেনামি চিঠি এসেছে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এর কাছে। চিঠি পাওয়ার পরে পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। ২১ অক্টোবর সকাল ৯টার দিকে ডাকে যোগে অফিসে এ চিঠি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, হ্যা, ইউএনও মহোদয় থানায় এসেছিলেন। জিডি করেছেন। জিডি নম্বর: ৮৬৭ । তবে তদন্তের স্বার্থে জিডির ভাষ্য প্রকাশ করা যাচ্ছে না।
ওসি আরো বলেন, অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে লেখা বেনামি ওই চিঠির কারণে নিরাপদহীনতায় ভুগছেন ইউএনও। চিঠির ভাষা অত্যন্ত অশালীন, যা সভ্যরা উচ্চারণ করতে পারবেন না। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোন অপরাধীই আইনের উর্ধে নয়।
এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই।