আজ , , ,

শরীয়তপুরে ধর্মীয় মতবিরোধ নিরশনে সম্প্রীতি হৃদয়ে সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুরে ধর্মীয় মতবিরোধ নিরশনে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ‘সম্প্রীতি হৃদয়ে’ নামক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, উপজেলা আওয়মীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেনসহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।
সম্প্রতি কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে অরজকতা সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত শরীয়তপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর যেন কোন অরজকতা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসন সহ আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রতি সজাগ থাকার আহবান জানান।
তিনি আরো বলেন, আমি হিন্দু অধ্যুষিত এলাকায় বড় হয়েছি। হিন্দু বন্ধুদের সাথে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করেছি। এখনো আমার অনেক হিন্দু বন্ধুরা আমার যেকোন সমস্যায় পাশে এসে দাঁড়ায়। আমিও তাদের কোন সমস্যা হলে ছুটে যাই। এই ঘটনার পিছনে কোন ষড়যন্ত রয়েছে। এই বিষয়টি নিয়ে দেশে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা ধর্মীয় নেতৃবৃন্দের সঠিক আলোচনার মাধ্যমে নিরশন হতে পারে। ধর্মীয় নেতৃবৃন্দের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করবেন। তাহলে সম্প্রীতির সেতু বন্ধন সৃষ্টি হবে।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন. কুমিল্লার ঘটনায় আমাদের সকলের কষ্ট লেগেছে। তাদের কষ্ট লাগেনি যারা বিষয়টি ইস্যু করে অরজকতা সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন। আমি ধর্মীয় কথা বলার কোন যোগ্য ব্যক্তি না। তবুও বলছি আমরা সকলেই মানুষ। কেউ মুসলিম ঘরে জন্মগ্রহণের জন্য আল্লাহর কাছে আবেদন করিনি। আল্লাহ তার খুশিমত আমাদের পাঠিয়েছেন। আমি মুসলিম বলে গর্ব করার কোন কিছু নাই বরং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। আমি ২/৪ পাতা কোরআন আদিস পরে এই কথা বলছি না। আমার বিবেক, বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা থেকে এই কথা বলছি। একটা ভিত্তিহীন বিষয়কে ইস্যু করে আপনারা ধর্মীয় দাঙ্গায় জড়াবেন না।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar