শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে ১৮ অক্টোবর (সোমবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট ছেলে শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক মো: মনিরুল ইসলাম, সহকারী প্রসিকিউটর মো: তাছাদ্দেক হোসেন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বেপারী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শাহজাহান সিরাজী শরীয়তপুরী।