আজ , , ,

ভেদরগঞ্জে শেখ রাসেল এঁর জন্মদিন পালিত

পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মোনাজাত, উন্নতমানে খাবার বিতরণের মধ্যদিয়ে ভেদরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে ।
সকাল ৭ টায় ভেদরগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল মাজলুবিন রহমান, মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার হাজি আবদুল মান্নান রাড়ি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া।
আলোচনা সভায় সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar