শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৫১১ প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৬২ ও সংরক্ষিত সদস্য পদে ১০৫ জন প্রার্থী।
এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী রুদ্রকরে সিরাজুল ইসলাম, আংগারিয়ায় আসমা আক্তার, চন্দ্রপুরে আব্দুস ছালাম খান, পালং আবুল হোসেন দেওয়ান, চিতলিয়ায় হারুন-অর-রশিদ, তুলাসারে জামাল হোসাইন, ডোমসারে মিজান মোহাম্মদ খান, বিনোদপুরে আব্দুল হামিদ সাকিদার, শৌলপাড়ায় মো. আলমগীর হোসেন খান ও মাহমুদপুরে লিয়াকত হোসেন হান্নান তালুকদার।
অন্যান্যদের মধ্যে রয়েছে শৌলপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মো. ভাষানী, এসকান্দার আলী, মো. মোকলেছুর রহমান, আ. মো. ইয়াছিন, আহাম্মদ আলী সহ সাধারণ সদস্য ২৫ ও সংরক্ষিত সদস্য ৭ জন। আংগারিয়ায় আব্দুর রব হাওলাদার, আনোয়ার হোসেন হাওলাদার, সেলিনা আক্তার, মো: জাহাঙ্গীর আলম, হাফেজ মো. আ. হামিদ মোল্যা, আবুল বাসার ফকিরসহ সাধারণ সদস্য ৫২ ও সংরক্ষিত ১০ জন। রুদ্রকরে হাবিবুর রহমান ঢালী, মো. জাহাঙ্গীর খানসহ সাধারণ সদস্য ৪০ ও সংরক্ষিত সদস্য ১৩ জন। চিতলিয়ায় আব্দুস সালাম হাওলাদার, মো. ওয়াদুদ মোল্যা, কাজল রেখা বানুসহ সাধারণ সদস্য ৪৭ ও সংরক্ষিত ১২ জন। তুলাসারে চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউনুছ মুন্সী, মো. জাহিদুল ইসলাম ফকির, তাজুল ইসলামসহ সাধারণ সদস্য ৩১ ও সংরক্ষিত সদস্য ৯ জন। বিনোদপুরে মো. আনিসুর রহমান, ও মো. দেলোয়ার হোসেন মাদবরসহ সাধারণ সদস্য প্রার্থী ৪০ ও সংরক্ষিত সদস্য ১৪ জন। পালং আবুল কাশেম বন্দুকছি, রোকন সরদার, সুলতান মুন্সী, কেএম আজাহার হোসেনসহ সাধারণ সদস্য ২৫ ও সংরক্ষিত সদস্য ১২ জন। মাহমুদপুরে মো. শাজাহান ঢালী, রাসেদুল ইসলাম, সুমন আহমেদ, আলী হোসেন খান, মো. শাহিন তালুকদার, শাহ আলমসহ সাধারণ সদস্য ৩৮ ও সংরক্ষিত সদস্য ৭ জন। ডোমসারে মজিবুর রহমান খান, মো. সিরাজুল হক মোল্যা, আব্বাস চকিদার সহ সাধারণ সদস্য প্রার্থী ৩০ ও সংরক্ষিত সদস্য ৯ জন। চন্দ্রপুরে ওমর ফারুক মোল্যাসহ সাধারণ সদস্য ৩৬ ও সংরক্ষিত সদস্য ১৪ জন প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ও ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর।