আজ , , ,

জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ

লাল গোলাপ এবং মিষ্টিমুখের মাধ্যমে নবীন শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্ত্বরে উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন ।
এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক নিশ্চিত করে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করানো হয়। উপাচার্য ড. তালুকদার লোকমান হাকিম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দানবীর ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এর স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক এমরান পারভেজ খান, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য স্বাস্থ্যবিধি মেনে গত ০৯ অক্টোবর ২০২১ তারিখ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের মকফর উদ্দিন সিকদার হল ও মনোয়ারা সিকদার হল আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়। শিক্ষার্থীরা হলে অবস্থান প্রাক্কালে বলেন, দেড় বছর অধিককাল পর আবারও আমরা আমাদের ঠিকানায় ফিরেছি। হলের রুমমেটদের সঙ্গে।

Share this news as a Photo Card


০৪ আগস্ট ২০২৬

জুলাই শহীদ ইমাম হোসেন এর কবরে শ্রদ্ধা নিবেদন

www.hongkar.com |
dailyhongkar