আজ , , ,

গোসাইরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন নাহিম রাজ্জাক

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক ১৬ অক্টোবর শনিবার জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
যার মধ্যে রয়েছে জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক সড়ক ও ৯৫ নং বাসার মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুচুরি পাতার চর রোকেয়া সাহাবউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচরি পাতার চর ব্রীজ, পাচকাঠি ব্রীজের শুভ উদ্বোধন করেন। আবদুর সাত্তার সরদারের বাবার কবর জিয়ারত করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।
এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়াল সরদার, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, চৌধুরী গোলাম রাব্বানী শাকিল, কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন। গোসাইরহাট উপজেলা প্রকৌশলী দসরত কুমার। এ সময় সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, উন্নয়ন আর জনগণের জন্য কাজ করে বলেই আওয়ামীলীগ বার বার এদেশের ক্ষমতায় আসে। আর যারা লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে তারা আজও গুপ্ত পথে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে।
নাহিম রাজ্জাক বলেন, কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই। আইন শৃঙ্খলাবাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই মন্দিরে কোরআন শরীফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য। তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য আহবান জানান।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar