ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর কমিটি পুর্নবিন্যাস করা হয়েছে। নতুন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে মোঃ শাহজাহান সরদারকে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে আহসান কবির পালোয়ানকে।
কমিটিতে যুক্ত হযেছে সাবেক যুবনেতা মিলন সরদার তাকে করা হয়েছে যুগ্ন সাধারণ সম্পাদক। ১৫ অক্টোবর সন্ধায় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নতুন কমিটি ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হাজি আবদুল মান্নান হাওলাদার। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নসহ সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।