আজ , , ,

শরীয়তপুরে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এলাকাবাসীর মানবন্ধন

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জমসেদা বেগম লিপির বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে অভিভাবক, এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অভিভাবক ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জমসেদা বেগম লিপি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে দূর্নীতি করেন, তিনি স্কুলের টিন বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন, নিজের বাসায় বেড়া দেয়ার জন্য স্কুল থেকে টিন নিয়েছেন। এছাড়াও তিনি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না যার কারণে শিক্ষার্থীরা পড়ালেখায় উৎসাহ হারিয়ে ফেলে, তিনি শিক্ষার্থী ও অভিবাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন মানববন্ধনকারীগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ-সভাপতি মহাসিন সরদার, শাহজাহান মোল্লা, রূপচান বেপারী, সেন্টু বেপারী আজি বেপারী প্রমূখ। এসময় প্রধান শিক্ষিকার এসব অনিয়মগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভূক্তভোগীরা।
প্রধান শিক্ষিকা জমসেদা বেগম লিপির সাথে যোগাযোগ করার জন্য কয়েকবার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

Share this news as a Photo Card


১৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে: হুইপ অপু

www.hongkar.com |
dailyhongkar