আজ , , ,

জাজিরায় কারেন্ট জালসহ ৪২ জেলে আটক

ইলিশ সংরক্ষণ অভিযানে জাজিরায় পদ্মা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
সোমবার (১১ অক্টোবর) ভোররাত থেকে অভিযান চালিয়ে ৪২ জন জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ। পরে ইলিশ শিকারে জ্বালানি সরবরাহ ও মজুদ করতে সহায়তাকারী বরফ কলকে ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এতে অংশ নেয় জাজিরা উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ, জাজিরা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা।
জাজিরা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া জানান, জাজিরা পদ্মা নদীর বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। এতে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ২০ কেজি মা ইলিশসহ ৪২ জন জেলেকে আটক করা হয়েছে। পরে এদের বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। ৪২ জন জেলের মধ্যে ১ জনকে ১ বছর, ২ জনকে ৭ দিন, ৩৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৬ জনের ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর সাথে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ইলিশ শিকারে ও মজুদে সহযোগি দুটি প্রতিষ্ঠান যেমন ট্রলারে জ্বালানি সাপ্লাই ও বরফ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অদিকার আইনে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar