আজ , , ,

ভেদরগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলের অর্থদন্ড

মা ইলিশ রক্ষা অভিযানের পঞ্চম দিনে ৭ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টা থেকে ৮ অক্টোবর শনিবার সকাল ৬ টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, পুলিশ ও আনসার সদস্যদের যৌথ অভিযানে ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে ১৯ জন জেলে আটক, ২৫ কেজি ইলিশ মাছ ও ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
পরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালত বসিয়ে অটক ১৯ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভেদরগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, আমরা সখিপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে ১৯ জেলেকে আটক করি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নেতৃত্বে সখিপুর থানা চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, জাতীয় সম্পদ ইলিশ সম্পদ রক্ষার জন্য আইনের আওতায় সম্ভব সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার চাউল অভিযানের শুরুতেই বিতরণ করা হয়েছে। এর পরেও জেলেরা নাদীতে নামলে আইনের আওতায় আনা হবে।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar