আজ , , ,

ডামুড্যায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

“ভবিষ্যতে সংকট মোকাবিলায় শিক্ষক সমাজ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ডামুড্যায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতি ডামুড্যা উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কনেশ্বর এস সি এড ওয়ার্ড ইন্সিটিটিউট এর প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তসলিম উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আঃ মজিদ খান, চর মালগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুস ছালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আবু তাহের, মোহাম্মদ মাহাবুব সহ বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ এর দাবী জানায়।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar