শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলী আকবর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের মসজিদের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার দিয়ে জানাজা নামাজ শেষে চিরশায়িত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, শরীয়তপুর জেলা পরিষদের (সদস্য) হারুন অর রশিদ রাড়ী, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরদারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে রাত ১০:১৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতির এই সূর্যসন্তানের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহতালা উনাকে বেহেশত নসীব করুন ও উনার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।