আজ , , ,

প্রবীণরা আমাদের এগিয়ে চলার পথের দিশারী: মনদীপ ঘরাই

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেছেন, প্রবীণদের সাথে আমাদের পার্থক্য শুধু সময়ের। আজ যারা প্রবীণ তারা একদিন যুবক ছিলেন, আবার আমরা কিছু দিন পরেই প্রবীণ হবো। তিনি সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, প্রবীণরা হচ্ছেন আমাদের এগিয়ে চলার পথের দিশারী। আমার আজকের অবস্থানের পিছনে রয়েছে আমার পিতা-মাতার অসীম ত্যাগ।
বেসরকারী উন্নয়ন সংস্থা পিকেএসএফ এর অর্থায়নে ও এসডিএসের কর্তৃক বাস্তবায়নাধীন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ অক্টোবর সোমবার চিতলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসডিএসের পরিচালক (মানব সম্পদ) অমলা দাস এর সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী খালেদা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিটির সভাপতি আবদুর রশিদ ও সদস্য বকুল বেগম। এর পূর্বে ইউনিয়ন পরিষদ থেকে স্বাস্থ্যবিধি মেনে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভায় মিলিত হয়।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar