আজ , , ,

ভেদরগঞ্জে নবাগত উপজেলা প্রকৌশলীকে বরণ

ভেদরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা প্রকৌশলী ফারহান মোহাম্মদ জহিরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়েছে। ৩ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ নিজ কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, এলজিইডি’র হিসাব সহকারী মোঃ বদরুল আলম।
জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের কোটালীপাড়ার জন্ম গ্রহণকারী ফারহান মোহাম্মদ জহির ৩০ সেপ্টেম্বর পদোন্নতি লাভ করে ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি এলজিইডি ভবন শরীয়তপুরে সহকারী প্রকৌশলী হিসেবে দক্ষতা ও যোগ্যার সাথে তার দায়িত্ব পালন করেন।
শুভেচ্ছার জবাবে উপজেলা প্রকৌশলী বলেন, উপজেলা প্রকৌশলী হিসেবে ভেদরগঞ্জ আমার প্রথম উপজেলা। তাই সকলের সহযোগিতায় এ উপজেলার উন্নয়নে আমার জীবনের শ্রেষ্ঠ অবদান রেখে যেতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসফি বলেন, কাজ করার জন্য ভেদরগঞ্জ একটি আর্দশ উপজেলা। এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণ সবাই এলাকার উন্নয়নে নিবেদিত। আমরা সরকারের দায়িত্ব পালনকারীগণ একটু আন্তরিক হলেই ভেদরগঞ্জ হবে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের অংশিদার।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar