আজ , , ,

শরীয়তপুরে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার চ্যানেল আই এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরের চিকন্দী ফুড পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব।
শরীয়তপুর জেলা চ্যানেল আই প্রতিনিধি এস.এম মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar