শরীয়তপুরের ডামুড্যায় “আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী। নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।