আজ , , ,

শরীয়তপুরে নিউজ বাংলা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শরীয়তপুরে নিউজ বাংলা টুয়েন্টি ফোরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা শহরে প্রতিনিধির কার্যালয়ে সকাল ১১ টায় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শরীয়তপুর থেকে গত এক বছরে নিউজ বাংলার প্রকাশিত সংবাদগুলোর একটি হার্ড কপি উপস্থিত অতিথিদের মাঝে সরবরাহ করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর মুক্তিযুদ্ধ ও বিভিন্ন স্বাধিকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শরীয়তপুর প্রতিনিধি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, উদিচির সভাপতি এমএম আলমগীর হোসেন এবং ডিবিসি’র জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল।
বক্তরা গত এক বছরে অনলাইন মিডিয়া হিসেবে নিউজ বাংলার সংবাদের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের নিউজ বাংলার পোর্টল ও এ্যাপস ব্যবহার করে নিউজগুলো পড়ার আহবান জানান বক্তারা।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে নিউজ বাংলা ফোরাম শরীয়তপুর কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে উদীচীর সভাপতি এম এম আলমীগ হোসেনকে। অন্য উপদেষ্টারা হচ্ছেন নারি নির্যাতন নিরোধ চাঁদনী মঞ্চ কমিটির সাধারণ সম্পাদক মো পলাশ খান, বিডি ক্লিনের সদস্য রিদিতা রহমান, সাংস্কৃতিক কর্মী মহুয়া আক্তার মৌমি ও জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান মনির।
আলোচনা শেষে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটায় অংশ নেন শিশু, শিক্ষার্থীসহ সকল অংশগ্রহণকারীগণ।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, বেসরকারি চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি নুরুল আমিন রবিন, এনটিভির আব্দুল আজিজ শিশির, নিউজ ২৪ চ্যানেলের প্রতিনিধি রতন, মো: গাজি টিভির প্রতিনিধি মানিক মিয়া, জাগো নিউজ প্রতিনিধি সগীর হোসেন, ঢাকা পোস্টের মেহেদী হাসান, মাই টিভির সজিব শিকদার ,সময় ও বিটিভি’র জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন। সুপ্ত কথার প্রতিবেদক শরিফুল ইসলাম ইমন, রিদিতা রহমান ও মৌমি আক্তার।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar