সাজনপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বিশিষ্ট স্কাউট লিডার নাজমা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর সকালে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। তিনি মৃত্যুকালে ৪ ভাই, ৪ বোন সহ বহু আত্মীয় স্বজন ও শিক্ষার্থী রেখে গেছেন। বাদ এশা নিজ বাড়িতে জানাযা নামাজের পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নাজমা বেগমের মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, ভেদরগঞ্জ উপজেলা বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মহিবুল সাজ্জাদ রোমান। শোক বাণীতে তারা নাজমা বেগমকে একজন দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, তার অভাব অপরনীয়। আমরা মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।