আজ , , ,

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুর পুলিশ লাইন্সে দোয়া মোনাজাত

“মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যের সাথে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে শরীয়তপুর পুলিশ লাইন্সে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর পুলিশ লাইন্সে মসজিদ ও ডাইনিং রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে জেলা পুলিশের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পলিশ সুপার (সদর) মোঃ তানভীর হায়দার, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম, আরআই খন্দকার মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar