আজ , , ,

শেখ হাসিনার দেশপ্রেমের কারণে আগামীতেও আওয়ামীলীগ বিজয়ী হবে: পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি বলেন, শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। তিনি ২৮ সেপ্টেম্বর সন্ধায় নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দির এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসিকতাই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক। এসময় ভালো লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁক-ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব। এসময় তিনি বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না বলে মন্তব্য করেন ।

উপমন্ত্রী শামীম আরো বলেন, করোনা সহ সকল বিপদে জাতির পিতার কন্যা আপনাদের পাশে থাকেন আর যারা বড় বড় বুলি আওড়ায় তাদের খুঁজে পাওযা যায়না বলেই জনগণ তাদের পরীক্ষিত নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থাশীল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি, নড়িয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar