আজ , , ,

শরীয়তপুর পৌরসভায় প্রায় ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

শরীয়তপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র এডভোকেট পারভেজ রহমান জন। রাজস্ব ও উন্নয়ন খাতে ৫৪ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।
জানা গেছে, পৌরসভার উন্নয়ন খাতে এডিপি ও উন্নয়ন প্রকল্পে আয় ৪৩ কোটি ৪৮ লাখ টাকা এবং ব্যয় ৪২ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ২০০ টাকা ধরা হয়েছে। মোট রাজস্ব বাজেটে পানি সরবরাহ ও সাধারণ খাত থেকে আয় ৯ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার ৪৬৬ টাকা ও ব্যয় ৯ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার ৯৭৭ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষনাকালে মেয়র বলেন, আমরা বাজেট ঘোষনা করবো কম, কাজ করবো বেশি। আমরা যেন বাজেট অনুযায়ী কাজ করতে পারি। বাংলাদেশ আওয়ামীলীগ ২০২০-২০২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে। এ মুজিববর্ষে শরীয়তপুর পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। এছাড়া পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ, পাইপ সংযোগ, অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণ, আট কোটি টাকার সোলার স্ট্রীটলাইটের ডিপিপি তৈরী, বিনোদনের জন্য শিশু পার্ক তৈরী, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৪টি পাম্প রি-জেনারেটিং তৈরী, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান, পরিচ্ছন্ন শহর গড়ার জন্য বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, কবরস্থান নির্মাণ ও শ্মশান নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। কম বাজেট ঘোষণার জন্য তিনি মহামরী করোনাকে দায়ী করেছেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠান থেকে পৌর উন্নয়নের জন্য পৌরবাসীকে পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকান ভাড়া, পানির বিল ও পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধ করার আহ্বান জানান পৌর মেয়র পারভেজ রহমান জন। এই সময় পৌরসভার সচিব এনামুল হক, প্যানেল মেয়র বাচ্চু বেপারী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর বেপারী সহ সকল সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৪ আগস্ট ২০২৬

জুলাই শহীদ ইমাম হোসেন এর কবরে শ্রদ্ধা নিবেদন

www.hongkar.com |
dailyhongkar