আজ , , ,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন: নাহিম রাজ্জাক এমপি

ইয়ং বাংলার আহবায়ক, স্বণির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রোষ্টা শরীয়তপুর-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। আওয়ামীলীগ সরকারের আমলেই সকল ধর্মের মানুষ তাদের মত প্রকাশের সুযোগ পাচ্ছে। এ দেশে রোজা ও পূজা পাশাপাশি পালিত হয়েছে। মানবতার জননী শেখ হাসিনার আন্তরিকতার কারণে সকল সূচকে বাংলাদেশের অগ্রগতি এগিয়ে চলছে।
করোনা প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণ এক সময় ৩৩ শতাংশ থাকলেও বর্তমানে তা সাড়ে চার শতাংশে নেমে এসেছে। শুধু সংক্রমণই নয়, এক সময় দৈনিক মৃত্যু ৩০০ জনের কাছাকাছি হলেও বর্তমানে তা ২১ জনে নেমে এসেছে।
নাহিম রাজ্জাক ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকার পৈতকাটি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকালে সমবেত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সবার সম্মিলিত চেষ্টায় আমাদের দেশের করোনা ২য় ঢেউও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। ব্যবসা-বাণিজ্যের গতি ফিরে এসেছে। প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জীবনযাত্রা।
নিজ নির্বাচনী এলাকায় তিন দিনের সফরের প্রথম দিনে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন, উদ্বোধন ও সন্ধ্যায় স্থানীয় মালগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারঃ) বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar