আজ , , ,

ডামুড্যায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

ডামুড্যা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরকারি পূর্ব মাদারীপুর কলেজ অডিটরিয়ামে উক্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার কামাল উদ্দিন আহমেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহবুবুল হক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
সভায় বক্তাগন প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষণ ও নিধনরোধে আলোচনা করেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar