আজ , , ,

আমাদের শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিৎ মানবসম্পদ উন্নয়ন: পুলিশ সুপার

শরীয়তপুরের পুলিশ সুপার এসএম. আশরাফুজ্জামান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আমাদের দেশ বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা আমাদের দেশের শিক্ষাকে আধুনিক প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক শিক্ষা প্রবর্তনের জন্য কুদরতই হুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের চালিকা শক্তি।
পুলিশ সুপার বলেন, ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর তারিখকে “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়। করোনা দূর্যোগের কারণে এ বছর দিবসটি উপলক্ষে আজ আমরা আলোচনা সভা করছি। তিনি শিক্ষা আত্মস্থ করার পরিবর্তে জীবনমান উন্নয়ন ও কর্মে পরিনত করার জন্য শিক্ষা গ্রহণ করার প্রতি গুরুত্ব প্রদান করেন।
জেলা শিক্ষা বিভাগ গণসাক্ষরতা অভিযান ও সোডেপের যৌথ উদ্যোগে শরীয়তপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসার মোঃ এমারত হোসেন এর সভাপতিতেত্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। বেসরকারি উন্নয়ন সংগঠন সোডেপ এর নির্বাহী পরিচালক শামীম খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার রেজিষ্টেশন অফিসার মোঃ উজ্জল মুন্সী, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি সমীর কুন্ডু, সাবেক চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান।

Share this news as a Photo Card


২৮ জানুয়ারি ২০২৬

ডামুড্যায় যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ২

www.hongkar.com |
dailyhongkar