আজ , , ,

পদ্মা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ১৯ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে জাজিরা মাঝির ঘাট এলাকা থেকে উদ্ধারকৃত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি জাজিরা থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে মাঝির ঘাট-শিমুলিয়া নৌ-রুটের জাজিরার মঙ্গল মাঝি-সাত্তার মাঝির ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে জাজিরা থানার ও মাঝিরঘাটের নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পদ্মা নদী থেকে অজ্ঞাত (৩৮) যুবকের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের গায়ে কোনো বস্ত্র ছিলা না বলে জানায় উদ্ধারকারী টিম।
মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মঈনুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করে জারিরা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় পৌরসভার মাধ্যমে পৌর কবরস্থানে দাফন করা হবে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar