আজ , , ,

শরীয়তপুরে সিম্ফোনির নতুন মডেল জেড ৩৩ এর মোড়ক উন্মোচন

শরীয়তপুরের সিম্ফোনির ডিলার ফয়েজ স্মার্ট গ্যালারিতে ১৫ সেপ্টেম্বর বুধবার জেলার সকল খুচরা বিক্রেতা, মোবইল ব্যবসায়ী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সিম্ফোনির নতুন মডেল জেড ৩৩ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানীর খুলনা-বরিশাল অঞ্চলের আরএসএম মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার মাহমুদ গোলাম মোর্তুজা। স্থানীয় পরিবেশক আবু সালেহ মোঃ ফয়েজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সিম্ফোনির খুচরা বিক্রেতা মোঃ রফিক, মোঃ সেলিম, মোঃ রিয়াজুল ইসলাম, জনি দত্ত, আব্দুল আজিজ, মিজান, রাব্বি ও বাবু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আপানাদের উপস্থিতি ও আন্তরিকতায় আশাবাদী এজন্য যে সিম্ফোনির নতুন জেড ৩৩ মোবাইল ফোন ব্যবহারকারীদের মাঝে ইতিমধ্যেই আলোড়ন তুলেছে। এ ফোনটি বাজারে আসার সাথে সাথে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের মাঝে ব্যাপক সারা ফেলেছে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar