আজ , , ,

গৌরনদীতে বিরল প্রজাতির তক্ষকসহ চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার

র‌্যাব-৮, মাদারীপুর গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর সহযোগিতায় অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে বরিশাল জেলার গৌরনদী থানাধীন সদর রোড বাটাজোর বন্দর বাজার অগ্রনী ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোরাচালান চক্রের ২ সদস্যকে আটক করে। আটকৃতরা হলেন বাটাজোর গ্রামের মন্নান সরদার ছেরে মোঃ রিপন সরদার (৪০) চরগাথাতলী গ্রামের মৃত মোখরেসুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪২) তাদের কাছ থেকে বন্যপ্রানী তক্ষক আটক করা হয়। এ ছারা ২টি মোবাইল ও ৪টি সীমকার্ড উদ্ধার করা হয়। র‌্যাব জানান আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায় আসামীদ্বয় চোরাচালান চক্রের সদস্য। তারা যোগসাজসে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী তক্ষক সহ বিভিন্ন মুল্যবান বস্তু সংগ্রহ করিয়া অবৈধ উপায়ে লাভবানের উদ্দেশ্যে অবৈধভাবে দেশের বাহিরে পাচার করে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত আলামতসহ বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar