আজ , , ,

ডামুড্যায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

চিপস কিনার জন্য বাড়ির পাশের বড় ভাইর দোকানে যান মোরসালিন (৮)। সেখান থেকে আসার পথে সাঁকো পাড় হওয়ার সময় খালে পড়ে মোরসালিনের মৃত্যু হয়।
মোরসালিন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের এবাদুল সরদারের ছেলে। তার বাবা বাজারে বাজারে বাদাম বিক্রি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দোকানে যান চিপস কেনার জন্য। চিপস কিনে বাড়িতে আসার পথে খালের ওপর সাঁকো পাড় হওয়ার সময় খালে পড়ে যান। খালে পানি বেশি থাকায় সাথে সাথে ডুবে যান। খাল থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মোরসালিনের বাবা এবাদুল সরদার বলেন, আজকে বাহিরে যাওয়ার আগে দশ টাকা দিয়ে গেছিলাম মোরসালিনের হাতে। সেই টাকা নিয়ে সন্ধ্যায় আমার আরেক ছেলের দোকানে যান মোরসালিন। দোকান থেকে ফিরার পথে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ শরীফ আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনেছি। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar