শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা চলতি বছর সারা দেশে এক কোটি গাছের চারা রোপণের এ সিদ্ধান্ত অনুযায় আমাদের জেলায় ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন বৃক্ষরোপন করছি। তিনি আরো বলেন, ‘সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত, জীবযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণ হ্রাসের লক্ষে সারা দেশের ন্যায় আমাদের জেলায়ও বৃক্ষ রোপণের জন্যে ‘সবুজ পরিবেশ আন্দোলন’ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার ২০১৮ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ুর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ চলছে। তিনি ১৩ সেপ্টেম্বর বিকালে নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়ন ভূমি অফিস, গোসাইরহাট উপজেলার ২৭ নং দাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও গোসাইরহাট উপজেলা পরিষদের নতুন ভবন চত্বরে বৃক্ষরোপণ কলে এসব কথা বলেন।
এসময় তিনি ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ও গোসাইরহাট উপজেলা পরিষদের নতুন ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তাগণ এবং শিক্ষকবৃন্দ।