শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ১০ কোটি ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত এর নেতৃত্বে ১৩ আগস্ট সকালে দাসেরজঙ্গল বাজারের অভিযান চালিয়ে মো. মোকলেছ চৌকিদারের দোকান থেকে এ জাল জব্দ করা হয় ।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ফিন্ড এসিট্যান্ড (রাজস্ব) মোঃ নুরুজ্জামান, গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান মনিরসহ পুলিশ ও কোস্টগার্ডের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, হিজলা মুলাদীর কোস্টগার্ড এর সহযোগিতায় গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল বাজারের অভিযান চালাই। এ সময় মোকলেছ চৌকিদারের দোকানে দুটি দোকান থেকে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট ও মশারী জাল জব্দ করি। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ১০ লাখ টাকা। পরে উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।