আজ , , ,

শরীয়তপুরে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন পালিত

শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন পালিত হয়েছে। এই দিনকে ঘিরে জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
দিবসের শুরু রাত ১২টা ১ মিনিটে চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন সংগঠনের নেতা-কর্মীগণ। পরবর্তীতে কেক কেটে শেখ রেহানার জন্মদিন উদ্যাপন করা হয়। আনন্দ উল্লাস করে ও দলীয় শ্লোগান তুলে চৌরঙ্গী এলাকা মুখরিত করে তোলেন নেতাকর্মীগণ। পরে নেতা-কর্মীগণ একে অপরকে কেক খাইয়ে দেন।
এই সময় উপস্থিত নেতৃবৃন্দ শেখ রেহানার ব্যক্তি ও কর্মজীবন নিয়ে আলোচনা করে বলেন, একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তার চালচলন সাদাসিধে একজন নারীর মতো। তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন নীরবে-নিভৃতে। তিনি সংগ্রাম করে যাচ্ছেন জীবনের প্রতিটি পর্যায়ে। সুযোগ্য মায়ের যোগ্য উত্তরসূরি শেখ রেহানা। মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থেকে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন সাহস ও অনুপ্রেরণা, যার অনুপ্রেরণায় শেখ মুজিবুর রহমান হতে পেরেছিলেন বঙ্গবন্ধু। আর এখন পর্দার আড়রালে থেকে বড় বোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তিনি। আর তিনিই হলেন শেখ রেহানা, ১৩ সেপ্টেম্বর তার ৬৭তম জন্মদিন।
বক্তারা আরও বলেন, রাজনীতি ও ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকলেও নির্মোহ শেখ রেহানা সব সময় অন্তরালেই থেকেছেন বড় বোন শেখ হাসিনার প্রাণশক্তি হিসেবে। বাঙালির আপামর জনসাধারণের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা ছায়া হয়ে, আলো হয়ে, পরামর্শ দিয়ে প্রতিনিয়ত আগলে রাখছেন বোন শেখ হাসিনাকে।
শরীয়তপুর জেলার অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান, শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম ঢালী।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar