মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় প্রায় দেড় বছর পর সারাদেশের ন্যায় ১২ সেপ্টেম্বর রোববার ভেদরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থীদের মাস্ক ও খাতা কলম বিতরণের মাধ্যমে ভেদরগঞ্জ উপজেলার ১৮ নং দক্ষিণ মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন শরীয়তপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম হোসেন রেজা। তিনি বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাদের হাতে খাতা কলম তুলে দেন। পরে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি পালনের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ শামসুননাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শণ সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার দিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খানম লতা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।