আজ , , ,

হত্যার অভিযোগে নড়িয়ার রাজনগর ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার চার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মীকে গুলি, বোমা মেরে ও কুপিয়ে হত্যার অভিযোগে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছ ডিবি পুলিশ। ৮ সেপ্টেম্বর বুধবার রাতে শরীয়তপুর ও ঢাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শরীয়তপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন গাজী প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের কর্মী মালতকান্দি গ্রামের দলিল উদ্দিন মীর বহরের ছেলে আলমগীর হোসেন মীর বহরকে ধরে নিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর মীর বহর প্রতিপক্ষের ৫৪ জনকে আসামী করে হত্যা মামলা করেছিলেন।
সঠিক তদন্তের স্বার্থে শরীয়তপুর পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান স্যার মামলাটি ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। আমরা মামলাটি হাতে নিয়ে (শরীয়তপুর জেলা ডিবি পুলিশ) আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ঢাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর মাতুয়াল থেকে রাজনগর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন গাজীকে, রায়েরবাগ থেকে একই ইউপি’র সদস্য জয়নাল মাদবরকে গ্রেফতার করি। সেই সাথে হত্যার সাথে জড়িত সন্দেহে রাতে রাজনগর এলাকা থেকে শহীদুল ইসলাম মীর বহর ও সাজ্জাদ সরদারকে গ্রেফতার করা হয়।
আটকৃতদের মধ্যে শহীদুল ইসলাম মীর বহর, সাজ্জাদ সরদারকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায় জিজ্ঞসাবাদে আটকৃতরা হত্যার কথা স্বীকার করেছে।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar