আজ , , ,

বিটিভির মাধ্যমে শরীয়তপুরে ৬টি ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডটিা ব্যাংকের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে একযোগে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর পৌরসভার পালং ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন, সদর উপজেলা প্রকৌশলী কেএম রেজাউল করিম, পালং ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জুয়েল হোসেন ঢালী, ঠিকাদার এনামুল হক বেপারী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, ভূমি অফিসের সবচেয়ে বড় বিষয় হলো রেকর্ড সংরক্ষণ করা। এতোদিন জরাজির্ণ ভবনে ভূমি সংক্রান্ত রেকর্ডস ঝুঁকিতে ছিল। আমাদের এতো সুন্দর একটি রেকর্ড রুম উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। এখন থেকে এই ভবনে বসে ভূমি সেবা দাতা ও সেবা গ্রহীতারা বুঝতে পারবে একটি ভালো অফিসে বসে মনটা প্রসন্ন করে কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী বলেন, জেলা সদরে ৩টি সহ জাজিরা, গোসাইরহাট ও ডামুড্যা উপজেলায় একটি করে মোট ৬টি ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে। এই ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে গুনগত মান নিয়ন্ত্রণ করা হয়েছে। এই ভবন থেকে সঠিক ভাবে ভূমি সেবা প্রদান করা হয়ে বলে আমি আশাবাদী।
সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন বলেন, নতুন ভূমি অফিস আমাদের উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। মানুষের ভূমি সংক্রান্ত কাগজপত্র আমাদের কাছে আমানত হিসেবে থাকে। এই ভূমি অফিসে আমরা সঠিক ভাবে আমানত সংরক্ষণ করে সেবা প্রদান করতে পারব।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জুয়েল হোসেন ঢালী বলেন, এই ভবন পেয়ে আমরা আনন্দিত। কারণ, এর পূর্বে যে জরাজির্ণ ভবনে বসে ভূমি সেবা প্রদান করতাম সেখানে ভূমি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা ঝুঁকি ছিল। নতুন ভবনে সেবাদান প্রক্রিয়া গতিশীল হবে। নতুন ভবন পেয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞকা জানাচ্ছি।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar