শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর সুচিন্তা আর ইচ্ছার কারণে আমরা সারা দেশে গত মাসে একযোগে ৩২ লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। কারণ আমাদের স্বপ্ন দেখানো এবং সে অনুযায় কাজ করার মতো একজন নেতা আছে। তিনি হচ্ছে মানবতার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বদৌলতেই আজ আবার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকই টিকা পাবেন। জেলা প্রশাসক ৭ সেপ্টেম্বর মঙ্গলবার জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন পরিষদে টিকা দান কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক টিকাদান কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সুশৃঙ্খল পরিবেশে টিকাদান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান।