৬ সেপ্টেম্বর সোমবার শরীয়তপুর জেলার সদর উপজেলার কোটাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশসম্পন্ন শশ্মানঘাট এর নির্মাণকাজ পরিদর্শন করেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান । এসময় তার উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদ্বীপ ঘরাই, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ার, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মকুল চন্দ্র রায়, কেন্দ্রী মন্দির হরি সভার পরিচালনা কমিটি সভাপতি বিমল চন্দ্র অধিকারী, হিন্দু ধর্মিয় নেতা সুশীল চন্দ্র দেরনাথ,অনিক ঘটক চৌধুরীসহ সাধারণ জনগণ।
এসময় জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান শশ্মানঘাট বর্ধিতকরণ ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এরপর ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি’ এ প্রতিপাদ্য নিয়ে শশ্মান প্রাঙ্গনে জেলাপ্রশাসক একটি বটগাছ ও একটি জলপাই গাছ রোপণ করেন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মনদ্বীপ ঘরাই একটি বেলগাছ রোপণ করেন।