জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ১ নভেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি ট্রাফিক পুলিশ বক্সের সামনের প্রধান (শরীয়তপুর-মাদারীপুর) সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কে যানজট সৃষ্টি হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আশ^স্ত করলে সড়ক অবরোধ থেকে সড়ে দাড়ায় বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভ ও অবরোধ চলাকালে বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কলরেকর্ডে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে দাবী করা হয় বিক্ষোভ ও সড়ক অবরোধ থেকে।
বিক্ষোভকারীরা আরো বলেন, দলীয় নেতার বিরুদ্ধে এ ধরণের বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। তাই বিষয়টি তদন্ত করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও সাবেক যুবদল নেতা নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। জেলা বিএনপি গুরুত্বের সাথে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, গত ২৯ অক্টোবর ভাইরাল হওয়া একটি কল রেকর্ডের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বক্তব্যের পরে আমরা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একত্রিত হয়ে অভিযুক্ত মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছি। তারই অংশ হিসেবে প্রথম দিনে আমরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও জেলা বিএনপি বরাবর স্মারকলিপি প্রদান করেছি। নেতৃবৃন্দ আমাদের আশ্বস্ত করেছেন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাই আজকের মতো আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আমাদের দাবি মানা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবো। প্রতিটি উপজেলা ও থানায় আমরা বিক্ষোভ কর্মসূচী পালন করব।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
| ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
| ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
| ৩০ | ||||||
| « অক্টোবর | ডিসেম্বর » | |||||