আজ , , ,

শরীয়তপুরে ১০০ দরিদ্র পরিবারকে চাল দিলেন স্পেন প্রবাসী জাকির খান

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে বেড়াচিকন্দী গ্রামে দরিদ্রদের হাতে চাল তুলে দিচ্ছেন প্রধান অতিথি আবুল হোসেন সরদার। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বেড়াচিকন্দী গ্রামে ১০০ দরিদ্র পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেছেন স্পেনের বার্সেলোনায় বসবাসরত শরীয়তপুর জেলা সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন খান।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় জাকির হোসেন খানের নিজ গ্রামের বাড়িতে এ চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর পরিবারের উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও শরীয়তপুর জেলা সংগঠন বার্সেলোনা, স্পেনের উপদেষ্টা আবুল হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন ডোমসার ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন শিকদার। এ সময় জাকির হোসেন খানের বাবা মোজাম্মেল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আবুল হোসেন সরদার বলেন, জাকির হোসেন খানের উদ্যোগে ১০০ দরিদ্র পরিবারের মধ্যে এক বস্তা করে চাল বিতরণ করা হয়েছে। এর আগেও তিনি এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের মধ্যে চাল, ডাল, তেল, কম্বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। তাঁর এ উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। জাকির হোসেন খানের এ ধরণের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।
জাকির হোসেন খানের বাবা মোজাম্মেল খান বলেন, তাঁর ছেলেরা বিদেশে থাকেন। তাঁদের উদ্যোগেই এলাকার ১০০ দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। প্রতিবছর ঈদসহ বিভিন্ন উপলক্ষে তাঁরা দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, কম্বলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি তাঁর ছেলেদের জন্য সবার কাছে দোয়া চান।

বিশেষ অতিথি আমির হোসেন শিকদার বলেন, জাকির হোসেন খান প্রতিবছর এলাকার মানুষের মধ্যে আট থেকে দশ ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া শীতকালে কম্বল বিতরণের পাশাপাশি এলাকার বিভিন্ন রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণে ভূমিকা রেখেছেন। তাঁর উদ্যোগে এলাকায় বিদ্যুৎ সংযোগও এসেছে বলে জানান তিনি।
চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি বাবুল শিকদার, মামুন খান, খোকন সরদার, আয়নাল সরদার, আল আমিন শিকদার, আব্দুল মালেক শিকদার, মোকারম খান, ইকবাল ফকির, মহিবুল্লাহ শিকদার ও মিজান কোটারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar