আজ , , ,

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল না করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে এ্যাড. মুহাম্মদ কামরুল হাসান সভাপতি ও এ্যাড. মৃধা নজরুল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) পদগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সকল নির্বাচিতরা হলেন, সভাপতি এ্যাড. কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান খান স্বপন, সহ-সভাপতি জাফর ইকবাল মাসুদ, সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির, যুগ্ম-সম্পাদক সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এইচ এম লোকমান হোসাইন, অর্থ-সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক মুনিরা আক্তার, লাইব্রেরি-সম্পাদক জয়নাল আবেদীন, অডিট-সম্পাদক এনামুল হক এনাম, সদস্য আনোয়ার হোসেন খান, লুৎফর রহমান ঢালী, মনোয়ার হোসেন, জাকির হোসেন তালুকদার, তৌহিদুল ইসলাম।

Share this news as a Photo Card


২১ মে ২০২৬

গোসাইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

www.hongkar.com |
dailyhongkar