বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক প্রচার ও প্রসারের লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। ইউনিয়ন সমূহ হলো ঘড়িষার, ভোজেশ্বর, জপসা, নশাসন, রাজনগর, চরআত্রা ও চামটা।
এই বিষয়টি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক সাড়া ফেলেছে।
এসময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের নড়িয়া উপজেলা সমন্বয়কারী মোঃ ইকবাল জামিল।
এছাড়াও নড়িয়া উপজেলায় গত কোয়ার্টারে মোট ১০৬ টি মামলা দায়ের হয় এবং ১০৩ টি মামলা নিষ্পত্তি হয়েছে।