আজ , , ,

নবাগত ওসির উদ্যোগে দালালমুক্ত জাজিরা থানা

শরীয়তপুর জেলা পুলিশের অধীনে ৭টি থানা রয়েছে। এর মধ্যে জাজিরা থানাকে দালালমুক্ত ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম। এই বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।
সানজিদ মাহমুদ সুজন তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, জাজিরা থানা দালালমুক্ত ঘোষনা করা হয়েছে। কেউ কোন আর্থিক লেনদেন করলে তাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ওসি মাইনুল ইসলাম। যে কোন প্রয়োজনে ০১৩২০১০০৪২৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এই বিষয়টিকে প্রসংশা জানিয়ে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) বলেন, জাজিরা থানা অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জাজিরা থানাকে দালাল মুক্ত ঘোষণা করেছে তা প্রসংশার যোগ্য। আমরাও চাই প্রতিটি থানা দালালমুক্ত থাকবে। সেবা গ্রহীতারা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করে সেবা গ্রহণ করবে। ইতোমধ্যে জেলার প্রতিটি থানা দালালমুক্ত হয়েছে। যদিও কোথাও কোন দালালের বিচরণ থাকে তাও মুক্ত করা হবে। জাজিরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম নি:সন্দেহে প্রসংশার দাবিদার।
তবে এই পোষ্টকে ঘিরে পক্ষে বিপক্ষে মন্তব্য প্রকাশ করে অনেকে বলেন, যদি এই পদক্ষেপ কার্যকর হয় তাহলে সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে। আবার অনেকে লিখেছেন এই ঘোষণা মানুষকে দেখানোর জন্য। প্রকৃত পক্ষে পুলিশের কাছ থেকে দালাল বা অর্ধ ছাড়া কোন সেবা পাওয়া সম্ভব না।
এই বিষয়ে জাজিরা থানা অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম বলেন, এই থানায় তিনি গত জুন মাসের ৪ তারিখে যোগদান করেছেন। যোগদানের পর থেকেই তিনি চিন্তায় রেখেছিলেন জাজিরা থানাকে দালাল মুক্ত করে সাধারণ মানুষের সাথে যোগসূত্র সৃষ্টি করা। এই বিষয়ে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করেন। তাদের পরামর্শেই তিনি জাজিরা থানাকে দালালমুক্ত ঘোষণা করেন। এই ঘোষণাকে বাস্তব রূপরেখা দিতে সমাজের সকল প্রকার মানুষের সহযোগিতা কামনা করেছেন। তিনি প্রমান করতে চান ইচ্ছা শক্তিই সকল অনিয়ম দূর করতে পারে।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar